ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৩:৫৬ পিএম

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেল নতুন গান ‘প্রিয় দুর্গা মা’

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেল নতুন গান ‘প্রিয় দুর্গা মা’

শারদীয় দুর্গাপূজার আবহে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রিয় দুর্গা মা’। মায়ের আগমন, শারদীয় প্রকৃতির সৌন্দর্য, ভক্তি ও আশীর্বাদের আকাঙ্ক্ষা নিয়ে সাজানো হয়েছে গানটি। গানের কথায় উঠে এসেছে মহালয়ার ঘ্রাণ, কাশফুলের দোলা, ঢাকের বাদ্য আর দেবী দুর্গার আগমনী বার্তা।

‘প্রিয় দুর্গা মা’ গানের কথা লিখেছেন মাহী ফ্লোরা। গানটিতে সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ। সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি এবং শব্দ সংমিশ্রণে ছিলেন জয় বড়ুয়া। গানটির ভিডিও নির্মাণ করেছেন রিংকু বর্মণ। এ আয়োজনে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে সুমন্ত সোহেলকে।

গানটির কথায় শারদীয় দুর্গোৎসবের চিরচেনা আবেগ ও উৎসবের রঙ ফুটে উঠেছে। ‘বছর ঘুরে আসছে আবার, করবে আঁধার দূর’—এমন পঙ্‌ক্তিতে দেবীর আগমনকে ঘিরে নতুন আশা ও আলোর প্রত্যাশা প্রকাশ পেয়েছে। পাশাপাশি কাশফুল, মহালয়ার সুবাস, ধূপের ধোঁয়া ও ঢাকের বাদ্যের চিত্রকল্পে ফুটে উঠেছে বাঙালির শারদীয় উৎসবের চেনা রূপ।

গানের মুখ্য পঙ্‌ক্তি ‘তুমি যে মা প্রিয় দুর্গা মা, তোমার আশিস সবই তোমার করুণা’—এর মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও আশীর্বাদ প্রার্থনার অনুভূতি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

শিল্পী বিশ্বজিৎ জানান, দুর্গাপূজার আমেজকে মানুষের মনে আরেকটু রঙিনভাবে পৌঁছে দিতে গানটি করেছেন তারা। এর কথা ও সুরে দেবী দুর্গার বন্দনা যেমন করা হয়েছে, তেমনি রয়েছে আনন্দ-উদযাপনের বাণী। 

নতুন গানটি দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে শ্রোতাদের শারদীয় আবেগ ও আগমনী আনন্দের সঙ্গে যুক্ত করবে এমন প্রত্যাশা শিল্পীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেল নতুন গান ‘প্রিয় দুর্গা মা’

১

গ্রামীণ কল্যাণের করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত

২

নাহিদার কাঁধে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন দায়িত্ব

৩

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে : জামায়াত আমির

৪

মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান

৫

কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

৬