ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:৩৫ পিএম

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও স্টিলের লকার জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে যায়।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)।

পুলিশ জানান, রবিবার ভোর রাতে মাগুরা সদর থানার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসানের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) এবং তার মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশু ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। আসামিদের দেখানো মতে, একটি স্টিলের লকারের ভেতর থেকে ২০টি পলি জিপারে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিস্তি রঙের একটি প্রাইভেটকার, নম্বরপ্লেটবিহীন একটি অ্যাপাচি আরটিআর-৩১০ মোটরসাইকেল এবং ‘BAOFENG’ লেখা একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামি দীপ্ত কুমার বিশ্বাসকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

১

সাংবাদিক আলিফ হত্যার দ্রুত তদন্তের দাবি সম্পাদক পরিষদের

২

ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

৩

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৫

সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৮

৬