প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি
আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। অস্ত্র প্রদর্শনের ঘটনায় যদি আইন লঙ্ঘন হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন তিনি।
আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের এ কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে ইশরাকের অস্ত্র প্রদর্শন প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক।জবাবে শফিকুল বললেন, ‘আপনারা যা দেখেছেন, এটি স্থানীয় ডিসিকে (উপকমিশনার) বলা হয়েছে, টোটাল ঘটনাটি বিশ্লেষণ করে একটি রিপোর্ট দিতে। এখানে যদি কোনো আইনের ব্যত্যয় হয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে একজন মন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি-না এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বললেন, ‘এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
আরও পড়ুনএর আগে গতকাল শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদক নির্মূল অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক। মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশেও দিয়েছেন তিনি। তার ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওতে তার হাতে দেখা যায় পিস্তল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে প্রতিমন্ত্রীর ভাষ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি অভিযানে অংশ নেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792313454.jpg)
_medium_1792312579.jpg)
_medium_1792311772.jpg)
_medium_1792311462.jpg)



_medium_1792313767.jpg)
_medium_1792313609.jpg)