ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৯:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা নারী লোকসংগীতশিল্পীর পুরস্কার জিতেছেন জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী অঙ্কন ইয়াসমিন। 

গত শনিবার (১০ অক্টোবর) নিউইয়র্কের ইভানজেল চার্চ পার্টি হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে শোটাইম মিউজিক।

পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে অঙ্কন ইয়াসমিন বলেন, ‘এই পুরস্কার আমার জন্য অনেক বড় সম্মানের। বেশ কয়েক বছর ধরে আমি বাংলা গান নিয়ে কাজ করছি। কখনো ভিউ কিংবা ভাইরাল হওয়ার প্রবণতার পেছনে ছুটিনি। বরং সুস্থ ও অর্থবহ সংগীতচর্চায় মনোযোগ দিয়েছি এবং বিশ্বের সামনে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীতই আমার সবকিছু। কাজের স্বীকৃতি পাওয়া আমাকে অনেক আনন্দ ও অনুপ্রেরণা দেয়।’

উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের সাফল্য উদ্‌যাপনে গত ২৫ বছর ধরে এই আয়োজন করে আসছে শোটাইম মিউজিক। এবারের অনুষ্ঠানে সাতটি বিভাগে ৩৭ জন শিল্পীকে ধলিউড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের চেয়ারওম্যান সিফা আমিন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী লোকসংগীতের সঙ্গে আধুনিক সুরের মেলবন্ধন ঘটিয়ে নিজস্ব সংগীতশৈলী গড়ে তুলেছেন অঙ্কন ইয়াসমিন। শৈশব থেকেই তাঁর সংগীতচর্চা শুরু। সরাসরি মঞ্চে পরিবেশনা, টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন সংগীত আয়োজনে নিয়মিত অংশ নিয়ে তরুণ শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।

অঙ্কন ইয়াসমিনের পরিচিত লোকগানের মধ্যে রয়েছে ‘ছ্যাংড়া বন্ধুয়া’, ‘বেতের আরা’, ‘নাও ছাড়িয়া দে’, ‘আগুন লাগাইয়া দিল কোনে’, ‘বন্ধু যায়’, ‘কাঁখের কলসি’, ‘গান গাই আমার মনরে বুঝাই’ ও ‘ওরে গাড়িয়াল বন্ধুরে’।

ঢালিউড অ্যাওয়ার্ডসের এই স্বীকৃতির মাধ্যমে প্রবাসে বাংলা সংগীতের পরিচিতি এবং লোকসংগীতের চর্চায় অঙ্কন ইয়াসমিনের অবদান নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

১

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী

২

বগুড়ার শেরপুরে মারপিট থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

৩

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪

গাইবান্ধার সাদুল্লাপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

৫

৬০০ কর্মী নিয়োগ দেবে ইজি ফ্যাশন, লাগবে না অভিজ্ঞতা

৬