ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৩:১৮ পিএম

কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান

কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করেছে।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।

আরও পড়ুন

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান

১

ঢাকায় ফিফা সভাপতি!

২

তথ্য কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে : প্রধান তথ্য কমিশনার

৩

সাবমেরিনে করে অস্ত্র যাচ্ছে হুতির কাছে : ওয়াল স্ট্রিট জার্নাল

৪

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি

৫

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলিদের কঠোর শাস্তি চায় যুক্তরাষ্ট্র

৬