গাইবান্ধায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুনসাদুল্লাপুর থানার এসআই সায়েদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন



_medium_1792240612.jpg)



