ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৬:২০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি দখল করে চাষাবাদের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি দখল করে চাষাবাদের অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাস জমি জবরদখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে। উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জমিটি দখলমুক্ত করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় যুবকেরা।

সলপ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান জানান, নওকৈড় মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত চার বিঘা জমি রয়েছে। ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সরকারি অর্থে মাটি ভরাট করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

তবে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর চেয়ারম্যান আত্মগোপনে গেলে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর স্থানীয় ছেলেরা সেখানে ফুটবল ও ক্রিকেট খেলত। অভিযোগের বিষয়ে হেমায়েত আলী সরকার বলেন, চার বিঘা জমি তাদের নিজস্ব সম্পত্তি। তার দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন তাদের সম্পত্তি বেদখল করে মাটি ভরাট করেছে।

আরও পড়ুন

জমির খাজনা-খারিজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, খাজনা-খারিজ নেই। এ বিষয়ে সরকারের সাথে আদালতে মামলা চলছে। এদিকে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বিষয়টি সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে জমিটি নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে। সরকারি জমির প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি দখল করে চাষাবাদের অভিযোগ

১

শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার, স্নাতক পাসেই আবেদন

২

পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন

৩

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

৫

বিমান বাংলাদেশে ২৩৪ জনের নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

৬