ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৬:৪৯ পিএম

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড, চোলাইমদসহ গ্রেফতার

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড, চোলাইমদসহ গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলো গণেশ (৩৫) ও গৌর চন্দ্র (৩২)।

আজ শনিবার (১৭ অক্টোবর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ মেঘু ভুইয়ার ছেলে গৌর চন্দ্র ও মৃত কালার ছেলে গণেশকে গ্রেফতার করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক দল ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড, চোলাইমদসহ গ্রেফতার

১

সপ্তমীর আমেজে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা : আনন্দ-উৎসবে মুখরিত ঢাকার মণ্ডপগুলো

২

ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত

৩

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

৪

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

৬