ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০১:০০ পিএম

সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা

সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা

মফস্বল ডেস্ক : নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদি হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় মামলাটি করেন। এতে ৭-৮ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া গেছে। শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 

আরও পড়ুন

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সমন্বিতভাবে মাঠে কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা

১

যোগদানের পাঁচদিনের মাথায় পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

২

আজ শনিবারও চলছে সরকারি অফিস

৩

নদী, জীবন ও সভ্যতার বহমানতা

৪

ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : প্রধানমন্ত্রী

৫

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

৬