কুড়িগ্রামের রাজারহাটে দুর্গামন্ডপ পরিদর্শনে ইউএনও তানজিলা তাসনিম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তানজিলা তাসনিম। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
এদিন ইউএনও চাকিরপশার ইউনিয়নের দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির, দেউপাড়া সার্বজনীন দুর্গামন্দির, আদি কালিরপাঠ সার্বজনীন দুর্গামন্দির এবং নাজিমখান ইউনিয়নের নাওথোয়া বিষ্ণু ও দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পূজারিদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শনকালে নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, মন্ডপে যাতায়াতের রাস্তার সমস্যা, পূজা সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও কর্মকর্তাদের নম্বর সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সাথে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্য।
মন্তব্য করুন







