এত বলি টুকু কই? টুকু তো আর আসে না: রুমিন ফারহানা
সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা আশা করেছিলাম, একটা জনগণের সরকার পাব। এমন সরকার পাব, যারা আমাদের বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলার সমস্যার সমাধান করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাজারে গিয়ে একটা সবজি কিনে খাব, সেই সবজির দামও ৮০-৯০ টাকার নিচে নেই।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি রুমিন ফারহানা আরও বলেন, “আমাদের দুর্ভাগ্য, এমন সরকার আমরা পেলাম, যাদের নামই হয়ে গেল ‘টুকু (বিদ্যুৎ) নাই, টুকু নাই’। এত বলি, টুকু কই? টুকু তো আর আসে না। আজকে মিটিংয়ে আইসাও টের পাইলেন, টুকু মাঝে মধ্যে টুক করে আসে বটে, কিন্তু টুকু আমাদের ঘরে থাকে না।”
আরও পড়ুনতিনি বলেন, ‘আমাদের গ্যাসের সমস্যা এমন পর্যায়ে গেছে যে, বাড়ির লাইনে তো গ্যাস নেই। এক হাজার ৮০০ টাকার সিলিন্ডারের দাম দফায় দফায় বাড়তে বাড়তে এখন দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।’
কর্মসংস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছয় মাসের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও সেই পরিকল্পনার প্রভাবে ঢাকার শহরের হকার ও অটোরিকশাচালকদের বাড়িতে বসে থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








