ঠাকুরগাঁওয়ে শিশু মুন্নি টিফিনের টাকা উপহার দিল মির্জা ফয়সলকে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : প্রথম শ্রেণির শিক্ষার্থী মুন্নি। অল্প অল্প করে টিফিনের টাকা জমিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনকে উপহার দিয়েছে শিশুটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বালিয়া ইউনিয়নের একটি নির্বাচনি সভায় এ ঘটনা ঘটে। মুন্নি ওই গ্রামের হানিফের মেয়ে।
এসময় মির্জা ফয়সল আমিন বলেন, এই শিশুরা তাদের সঞ্চিত অর্থ আমার নির্বাচনি ব্যয়ের জন্য দান করেছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি আমার এই অর্থ এই মসজিদে দান করলাম। মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।
আরও পড়ুনমুন্নির বাবা হানিফ বলেন, আমার মেয়ে টিফিনের টাকা সঞ্চয় করে একটি ব্যাংকে জমা রাখত। সেই জমানো টাকা দিয়ে সে মির্জা ফয়সল আমিনকে উপহার দিতে চেয়েছে। মেয়ের এমন ইচ্ছায় আমি আনন্দিত।
মন্তব্য করুন







