ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পিএম

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে : বিদ্যুৎমন্ত্রী

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে : বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি ভোটে জিতেছি, তার মধ্যে বেশির ভাগই ভোট ছিল হিন্দু সম্প্রদায়ের। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি।

আপনারা এবার দলে এসেছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের। গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আমরা গত সাত মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তারা তা করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করব, একজন সরকারপ্রধান পূজামণ্ডপে ঘুরে বেড়াবেন। বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।

আরও পড়ুন

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা

১

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে : বিদ্যুৎমন্ত্রী

২

জয়পুরহাটে 'দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত

৩

লালন সাঁইকে নিয়ে শিল্পকলার আয়োজন

৪

দীপকের পর নেহা বোরাও আটক

৫

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৬