রংপুরের পীরগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার পীরগঞ্জ থানায় মামলার পর অভিযুক্ত বজলুকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায়। এসময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেফতার করে।
আরও পড়ুনপীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, সংবাদ পাওয়ার পরপরই ভুক্তভোগীর অভিভাবকের সাথে কথা বলি। এরপর অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
মন্তব্য করুন






