ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৯:১৩ পিএম

নাটোরের লালপুরে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান

নাটোরের লালপুরে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় দুই কেজি ইলিশ মাছও জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়া রাণী সরকার অভিযান চালিয়ে কারেন্ট জাল ও মাছ জব্দ করেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস্য দপ্তর।

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরার জন্য নদীতে পেতে রাখা ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

এসময় দুই কেজি ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে এক কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা  হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়া রাণী সরকার জানান, মা ইলিশ রক্ষায় এধরেনর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান

১

বগুড়ার আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় আগুন

২

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

৩

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী

৪

বগুড়ার শেরপুরে মারপিট থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

৫

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬