ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:৩৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

বগুড়ার আদমদীঘিতে ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতে প্রধান শিক্ষক নেই। প্রশাসন ও শ্রেনি পাঠদান চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। ফলে শিক্ষকদের শিক্ষাদান ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অতি সত্ত্বর এসব প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষাদানের পথ সুযোগ করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অত্র আদমদীঘি উপজেলায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক রয়েছে মাত্র ৪১টি বিদ্যালয়ে। অবশিষ্ট ৫৭ বিদ্যালয়ে কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছে ৫৬২ জন। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার।

যে ৫৭টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে সেসব বিদ্যালয়ে চেন অব কমান্ড অত্যন্ত দুর্বল। ফলে শিক্ষাদানে নানা সমস্যার সৃষ্টি হয় বলে অভিভাবকরা অভিযোগ করেন। এছাড়া দীর্ঘদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় বিদ্যালয়ে অভিভাবকদের তদারকি ছিল না।

আরও পড়ুন

সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন সমাপ্ত হওয়ায় শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন হলেও ৫৭টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কারণে প্রশাসনিক তকার্যক্রম ও শিক্ষাদানে জটিলতার সৃষ্টি হচ্ছে বলে শিক্ষাবিদরা মনে করেন।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান জানান, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। পদোন্নতি ব্যবস্থা চালু করলে এই সমস্যা কেটে যাবে। প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হলে শ্রেনি পাঠদান বৃদ্ধি পাবে বলে আশা রাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

১

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা

৩

বগুড়ায় শিক্ষকের ওপর হা'ম'লা : অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করলো স্কুল কর্তৃপক্ষ

৪

১৫০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই চাকরি

৫

‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

৬