ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৬:৩৪ পিএম

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গ্রামের ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) ও তার ফুপাতো বোন হুমাইরা খাতুন (৩)।

যাদবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, তারা মামাতো-ফুপাতো ভাই-বোন। ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, যাদবপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা

২

বগুড়ায় শিক্ষকের ওপর হা'ম'লা : অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করলো স্কুল কর্তৃপক্ষ

৩

১৫০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, এইচএসসি পাসেই চাকরি

৪

‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

৫

ওয়ালটনে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ

৬