খুলনার ফখরুল হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার
খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে ঢুকে ফখরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি আব্দুর রহমান (৩০) চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) খুলনা ও চট্টগ্রামের দুটি ইউনিট। অভিযানে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা উপজেলার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হন ফখরুল।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তী তদন্তে আব্দুর রহমানকে মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবে শনাক্ত করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমানের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর হাটহাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1791886622.jpg)

_medium_1791889878.jpg)
_medium_1791889481.jpg)