ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য আসতে চলেছে দারুণ এক চমক। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো কনসার্ট ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’। অ্যাডভেন্টর কমিউনিকেশনসের আয়োজনে এই কনসার্টে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড এক মঞ্চে মাতাবে শ্রোতাদের।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। এছাড়া ব্যান্ডগুলোর পাশাপাশি একক পরিবেশনায় মঞ্চ মাতাবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল। ২০২২ সাল থেকে আয়োজিত এই সিরিজ কনসার্টটি রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে। ইতিমধ্যে শুরু হওয়া টিকিট বিক্রি চলছে টিকিফাই ওয়েবসাইটে এবং প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

আরও পড়ুন