ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:৫৪ পিএম

ওটিটিতে মুক্তির পর সমালোচনায় ‘প্রেশার কুকার’

‘প্রেশার কুকার’

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে গত ঈদুল আজহার অন্যতম আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটিতে ঢাকা শহরের ভিন্ন পেশার চার নারীর অদৃশ্য লড়াই, না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতা তুলে ধরা হয়েছে। 
 
তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকরা অভিযোগ তুলেছেন, সিনেমা হলের চেয়ে ওটিটিতে কম দৈর্ঘ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর দেখা গেছে, মুক্তির আগে ‘প্রেশার কুকার’-এর রানটাইমও ছিল ২ ঘণ্টা ৫২ মিনিট। কিন্তু ওটিটিতে দেখা যাচ্ছে আড়াই ঘণ্টার একটি সংস্করণ।

 
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে রায়হান রাফী বলেন, ‘সিনেমাটির দুটি কাট ছিল। একটা সিঙ্গেল স্ক্রিন কাট, আরেকটা সিনেপ্লেক্স কাট। প্রথম কয়েক দিন বাংলাদেশে ৩ ঘণ্টার কাট চলছিল। পরে সেন্সর করে আড়াই ঘণ্টা কাট চলেছে। বাংলাদেশেও চলেছে, আন্তর্জাতিকভাবে চলেছে। ওই কাটই অফিসিয়াল কাট। ওই কাটই চলছে ওটিটিতে।’
উল্লেখ্য, ওটিটিতে মুক্তির সময় কালার কারেকশন বা আরও কিছু প্রযুক্তিগত বিষয় থাকলেও সাধারণত দৈর্ঘ্য কমিয়ে আনার কথা শোনা যায় না। এমনকি রাফীর আলোচিত ‘সুড়ঙ্গ’ ওটিটিতে বাড়তি দৃশ্য নিয়েই মুক্তি পায়।
 
‘প্রেশার কুকার’ সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

১

অফিসার নিয়োগ দেবে এসিআই, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

২

খুলনার ফখরুল হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

৩

ওটিটিতে মুক্তির পর সমালোচনায় ‘প্রেশার কুকার’

৪

গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

৫

শুটিংয়ের সময় আহত ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

৬