ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৫:৫০ পিএম

গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

সংগৃহীত,গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বিটিভির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়। সভা শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন কমিটির সদস্যরা। বিটিভির দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, বিটিভির উদ্দেশ্য কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা। এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা প্রয়োজন।

সভায় সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপরও গুরুত্ব দেয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে সংরক্ষিত জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো নব্বইয়ের গণ-অভ্যুত্থান ও জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর এবং সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম-পদবিসহ তালিকা পরবর্তী সভায় উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকা উপস্থাপনের কথাও বলা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

১

শুটিংয়ের সময় আহত ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

২

অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

৩

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৪

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

৫

ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা চলছে: মৎস্যমন্ত্রী

৬