ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৫১ পিএম

মিসাইল আতঙ্কের মধ্যেই বড় জয় আল নাসরের

মিসাইল আতঙ্কের মধ্যেই বড় জয় আল নাসরের

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে উজবেকিস্তানের নেফচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। রিয়াদের আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানঁ রোনালদো। তবে রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিহত করার কথা জানানোর পর ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

সোমবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮টা ১৫ মিনিট) ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে নিরাপত্তাজনিত কারণে তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসছিল, যা তারা প্রতিহত করেছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটির হামলায় সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনা, ট্যাংকার ও পরিবহনকেন্দ্র লক্ষ্যবস্তু হয়েছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ম্যাচের গ্যালারিতেও দেখা যায়। আল-আউয়াল পার্কে দর্শকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। 

আরও পড়ুন

ম্যাচের ৩৩তম মিনিটে অ্যাঞ্জেলোর ডিফ্লেক্টেড শটে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের ক্রস পেয়ে বলটি বুকে নিয়ন্ত্রণে নেন আইমান ইয়াহইয়া। এরপর রোনালদোর উদ্দেশে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের ভেতর ঘুরে দাঁড়িয়ে নিচু শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। তবে ৬৫তম মিনিটে মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন নেফচির ইক্রমজন আলিবায়েভ। ফলে ১০ জনের দলে পরিণত হয় উজবেকিস্তানের ক্লাবটি।
ম্যাচের ৭৮তম মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় আল নাসর। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সৌদি আরবের ক্লাবটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসাইল আতঙ্কের মধ্যেই বড় জয় আল নাসরের

১

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

২

সকালে হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

৩

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ১০.৯ শতাংশে

৪

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী

৫

 বিশ্ববাজারে কমল তেলের দাম

৬