ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৭:১৬ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, ৩ দিনের রিমান্ডে আয়াস

সংগৃহীত,রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, ৩ দিনের রিমান্ডে আয়াস

শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (১১ অক্টোবর)  বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এরমধ্যে আয়াসকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  অপরদিকে  আসামি মারজিয়া খন্দকার রিমি এবং দুই দিন রিমান্ডে পাঠানো হয়েছে।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন- সাকিবুল হাসান (১৯), যাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং সুজন মিয়াকে দুই দিনের (১৮) ) রিমান্ডে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতে বলেন, আমাদের দেশে মানুষ রাস্তাঘাটে হাঁটতে পারে না এজন্য ফুটপাত উচ্ছেদ করে আমাদের সংস্কৃতির সঙ্গে যারা জড়িত তাদের গ্রাফিতি দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।


এ আসামিরা সেগুলো মুছে দিয়ে মূলত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ ছাড়াও তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আসামি আয়াস বিভিন্ন সময়ে নানা বক্তব্য দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। মানুষকে গালাগালি করে বিদ্বেষ সৃষ্টি করে পরিবেশ নষ্ট করার কাজে লিপ্ত। 
পিপি আরো বলেন, সামনে দুর্গাপূজা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, ৩ দিনের রিমান্ডে আয়াস

১

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার টাকার জন্য রোহিঙ্গা শিশুকে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২

নওগাঁর নিয়ামতপুরে ৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 

৩

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

৪

বগুড়ায় অন্তঃসত্বা গৃহবধু মিম হত্যা মামলায় স্বামী ও শশুরের জামিন নামঞ্জুর

৫

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

৬