পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রলিব্যাগ থেকে চার কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) মঠবাড়িয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটির সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তীর তত্ত্বাবধানে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়।
এ সময় ঘরের একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে তিনটি প্যাকেটে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন
নিউজ ডেস্ক
_medium_1791721388.jpg)
_medium_1791720505.jpg)
_medium_1791720451.jpg)
_medium_1791718280.jpg)

_medium_1791715739.jpg)


