আন্-নূর ব্লাড ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত
আন্-নূর ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬ উৎসবমুখর পরিবেশে মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৯ অক্টোবর ২০২৬। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ৬৪টি ব্লাড সংগঠনের স্বেচ্ছাসেবী প্রতিনিধি ও আন্-নূর ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্-নূর ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আল ফেরদৌস শান্ত।
মিলনমেলায় আমন্ত্রিত স্বেচ্ছাসেবীরা বক্তব্যে রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তাদের বক্তব্যে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে সরকারি হাসপাতাল হোক কিংবা বেসরকারি হাসপাতাল, হোল ব্লাড, এফেরেসিস প্লেটলেট কিংবা প্লাজমার অভাবে কোনো রোগীকে অসহায় অবস্থায় থাকতে দেওয়া হবে না। সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সারা দেশে বিনামূল্যে রক্তদাতা সংগ্রহ করে রোগীদের প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবীরা।
বক্তারা আরও বলেন, রক্তের প্রয়োজনকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি প্রতারণা ও মিথ্যা তথ্যের মাধ্যমে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে টাকা আদায় করে থাকে। তাই রোগীর আত্মীয়-স্বজনদের এ ধরনের প্রতারক ও মিথ্যাচার থেকে সতর্ক থাকার এবং রক্তের প্রয়োজনে বিশ্বস্ত ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনমিলনমেলায় স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় নিজেদের দায়িত্ব আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত ব্যক্তিসহ সকল স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন আন্-নূর ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
মন্তব্য করুন






_medium_1791377632.jpg)


