এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক আয়োজিত অ্যানুয়াল এইচআর কনফারেন্স ২০২৬
আগামীর পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে, ক্রম পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে বাংলাদেশের এইচআর এবং এডমিন প্রফেসনালদের নিয়ে ৯ই অক্টোবর হোটেল রেডিসন ব্লু-তে হয়ে গেল দিনব্যাপী অ্যানুয়াল এইচআর কনফারেন্স ২০২৬। মেটলাইফ বাংলাদেশ এর সহযোগিতায়, সকল প্রফেশনালদের অংশগ্রহনে, সর্বোপরি আয়োজনে ছিল এইচ আর এক্সচেঞ্জ নেটওয়ার্ক, বাংলাদেশ।
এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল মানুষকে কেন্দ্র করে বাংলাদেশের ব্যবসা-প্রস্তুত ভবিষ্যৎ গড়ে তোলার নতুন পথ (Engineering Bangladesh's Business-Ready Future) । এই কনফারেন্সে এইচ আর এক্সচেঞ্জের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাশেদ মোশাররফ চৌধুরী, প্রধান সমন্বয়কারী, মেহজাবিন মেহবুব, সমন্বয়কারী, তানভীর খান, সমন্বয়কারী, হাসান আখন্দ, উপদেষ্টা, শারমিন সুলতানা জয়া, উপদেষ্টা। আমাদের মূল উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরকে এগিয়ে যেতে সহায়তা করা এবং কর্মক্ষেত্রে ধারাবাহিকভাবে ইতিবাচক অবদান রাখার মাধ্যমে একটি শক্তিশালী ও সমন্বিত ভবিষ্যৎ গড়ে তোলা।
দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি এবং এআই এর দ্রুত ব্যবহার কর্মীদের সুস্থতা ও কর্মজীবনে প্রভাব ফেলছে। তাই কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সংযোগ আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মির নাদিয়া নিভিন, চেয়ারম্যান, বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, অধ্যাপক ইমরান রহমান, ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, জনাব আহসান খান চৌধুরী, চেয়ারম্যান, প্রাণ-আরএফএল গ্রুপ, মো. মাহবুব উর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএসবিসি বাংলাদেশ এবং সঞ্চালক ছিলেন আলা আহমদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মেটলাইফ বাংলাদেশ
বিভিন্ন প্রজন্মের কর্মীদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠিত হয় আলফা বনাম জেন-জি বনাম মিলেনিয়াল ডিবেট সেশন। এই সেশনে অংশগ্রহণ করেন আলফা, জেন-জি ও মিলেনিয়ালরা । এটির সঞ্চালনায় ছিলেন জাভেদ পারভেজ।
কাজের প্রচলিত ধারা পরিবর্তনে এআই এর ভূমিকা নিয়ে উপস্থাপনা করেন ড. আসিফ নাইমুর রশীদ, চিফ বিজনেস অফিসার, গ্রামীণফোন লিমিটেড। (“The End of Work as We Know It")
মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ভবিষ্যতের কর্মক্ষেত্র ও কর্মশক্তিকে আরও কার্যকরভাবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় এই প্যানেল আলোচনা করেন মনজুলা মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ব্র্যাক ব্যাংক পিএলসি, মঈনউদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বিকাশ লিমিটেড, শারমিন জামান, চিফ মার্কেটিং অফিসার, সামিট কমিউনিকেশনস লিমিটেড, শামারুখ ফখরুদ্দিন, ডিরেক্টর, উর্মি গ্রুপ, মোহাম্মদ জিয়া উদ্দিন, সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি। এবং সঞ্চালনায় ছিলেন কে এম সাব্বির আহমেদ, ডিরেক্টর এইচআর, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
(Discussion: CEO -1)
আরও পড়ুনএআই, মানুষ ও সম্ভাবনা নিয়ে ফায়ারসাইড চ্যাটে অতিথি হিসেবে ছিলেন ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। সেশনটি সঞ্চালনা করেন আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেলিতা মেহজাবিন।
(Leadership Experience – Session 1)
একইভাবে, উদ্দেশ্য, নেতৃত্ব ও মানুষের সেবাকে কেন্দ্র করে ফায়ারসাইড চ্যাটে অতিথি হিসেবে ছিলেন গ্রামীণফোন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান। সেশনটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব।
(Leadership Experience – Session 2)
অসামান্য অবদানের জন্য এবারের এইচআর এক্সচেঞ্জের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাচ্ছি কয়েকজন সম্মানিত অবসরপ্রাপ্ত এইচআর পেশাজীবীকে।
এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক আয়োজিত এনুয়াল এইচআর কনফারেন্স ২০২৬ ছিল পেশাজীবীদের মিলনমেলা। এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক বাংলাদেশের প্রধান আহ্বায়ক জনাব রাশেদ মোশাররফ চৌধুরী আয়োজনের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহযোগিতা, সম্মান ও জ্ঞানভিত্তিক কমিউনিটির প্রত্যয় নিয়ে শেষ হয় এবারের আয়োজন।
মন্তব্য করুন




_medium_1791377632.jpg)




