ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৬:৩৬ পিএম

জয়পুরহাটে পুকুর পাড় পরিষ্কার নিয়ে মারামারি,থানায় পাল্টা অভিযোগ

জয়পুরহাটে পুকুর পাড় পরিষ্কার নিয়ে মারামারি,থানায় পাল্টা অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হিন্দু পাড়ায় পুকুর পাড়ের আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আজ শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, রতনপুর গ্রামের নদের মন্ডলের বাড়ির সামনে পুকুর পাড়ের আগাছা পরিষ্কার করার সময় কাশিনাথ বর্মণের (৬০) ছেলে তাপসের সাথে একই গ্রামের সত্যবান মন্ডলের বাক-বিতণ্ডা হয়। এরপর পুকুর পাড় পরিষ্কার শেষে বাড়ি ফেরার সময় সত্যবান মন্ডল, সুজলা রানী, শুত মন্ডল, সুজিত মন্ডল ও নিরব মন্ডল তাদের পথরোধ করে।

তাপস এর প্রতিবাদ করলে আসামিরা লাঠি ও গাছের ডাল দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তাপস মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাপসকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সত্যবান মন্ডল বলেন, আমাদের বিরুদ্ধে আনা মারধরের অভিযোগ সঠিক নয়। বরং অপর পক্ষের লোকজনই আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পুকুর পাড় পরিষ্কার নিয়ে মারামারি,থানায় পাল্টা অভিযোগ

১

মমতার পর এবার অরবিন্দ কেজরিওয়াল আটক

২

বগুড়ার শেরপুরে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিটি মন্ডব থাকবে সিসি ক্যামেরার আওতায়

৩

অভিনয় শেখাতে ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান

৪

উড্ডয়নের পর বিচ্ছিন্ন চাকা, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

৫

স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৬