ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৫:৩৮ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ্ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে মালিকসহ ৪ জনের জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ্ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে মালিকসহ ৪ জনের জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বাশথুপী গ্রামে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই করে ভ্যানযোগে এক গ্রাম থেকে অন্যত্র নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অসুস্থ্ জবাইকরা গরুটি উদ্ধার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গরুর মালিকসহ চারজনের জরিমানা করেছেন ক্ষেতলাল উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। সেই সাথে ওই গরুটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১ টায় উপজেলার বড়তারা ইউনিয়নের বাশথুপী গ্রামের রবিউল ইসলামের গাভী গরু কয়েক দিন থেকে অসুস্থ্ হয়ে পড়েছিল। পরে গরুটি বিক্রির কথা বললে গরু ব্যবসায়ী ইব্রাহিম, এন্তাজুল ও আলাউদ্দিন স্বল্প মূল্যে ক্রয় করে। গরুটির অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে জবাই করে মাংস বিক্রি করার উদ্দেশ্যে ভ্যানযোগে অন্যত্র নিয়ে যায়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশ ভ্যানসহ জবাইকরা গরুটি উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি জানানো হয়। গরুর মালিক রবিউল ইসলাম বলেন, “কয়েকদিন থেকে গরুটি অসুস্থ ছিল। চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব হয়নি। অবশেষে গরু বিক্রির জন্য জানালে স্বল্প মূল্যে গরু ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছি। ক্রেতারা অসুস্থ গরুটি জবাই করবে তা আমার জানা ছিল না।”

আরও পড়ুন

গরু ব্যবসায়ী ইব্রাহিম, এন্তাজুল ও আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরুর মাংস খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরু জবাই করার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, অসুস্থতার বিষয়ে তথ্য পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় গরু ব্যবসায়ী ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও গরু মালিক রবিউল ইসলামসহ চারজনের মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাইকরা গরুটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ্ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে মালিকসহ ৪ জনের জরিমানা

১

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

২

৪৩ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদের আবেদন

৩

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে উত্তরা মটরস

৪

মশার লার্ভা নিয়ন্ত্রণে ১০ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি : ডিএনসিসি প্রশাসক

৫

দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৬