ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৫:৪৫ পিএম

বগুড়ায় জামায়াতের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

বগুড়ায় জামায়াতের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসুচী পালন করেছে বগুড়া মহানগর জামায়াত। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে মহানগরীর ১৩ নং ওয়ার্ডের সুজাবাদ, বেতগাড়ী ও বনানী এলাকায় কর্মসুচীতে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী এড. আল আমিন তরফদার, ওয়ার্ড আমির মতিয়ার রহমান, নায়েবে আমির ও ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব আলী, আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি আবু সুফিয়ান পলাশ, সাবেক ছাত্রনেতা শাহিন খান, রেজাউল করিম, নজরুল ইসলাম, বেলাল হোসেন, জর্জিস হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ। কর্মসুচী চলাকালে এক সংক্ষিপ্ত পথসভায় অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, সারাদেশের মতো বগুড়াতে ও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে।

এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। পরে ১১ নং ওয়ার্ডের বক্সীবাজারে লিফলেট বিতরণ করেন নগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড আমির মাওলানা মোফাজ্জল হোসেন, নায়েবে আমির মাওলানা আবু তৈয়ব, সেক্রেটারি মোহাম্মদ সাদ্দাম হোসেন শিশির, এনামুল হাসান, আব্দুল গফুর সরকার, আতাউর রহমান, আব্দুল খালেক, বেলাল হোসেন, রুহুল আমীন, রাফিউল, এম আব্দুল্লাহ  প্রমুখ। এরপর সকাল সাড়ে ১০ টায় নগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক কৈগাড়ী পশ্চিমপাড়ায় ব্যাংকার্স পরিষদ আয়োজিত পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধনে ঔষধ ছিটানো কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকার্স নেতা আলহাজ আসাদুল ইসলাম আসাদ, মোহাম্মদ শাহজাহান আলী, আলফাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারী শফিউল্লাহ মুস্তাফিজুর রহমান, আকরাম হোসেন, নূরনবী খান, রফিকুল ইসলাম, তুমিজুল ইসলাম, আরাফাত হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জামায়াতের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

১

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ্ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে মালিকসহ ৪ জনের জরিমানা

২

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, স্নাতক পাসেই আবেদন

৩

৪৩ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদের আবেদন

৪

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে উত্তরা মটরস

৫

মশার লার্ভা নিয়ন্ত্রণে ১০ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি : ডিএনসিসি প্রশাসক

৬