ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৯:৩৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের ভাগলপুর মহেশপুর নামক স্থানে সড়কের ডাল কাটার সময় মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। এতে গুরুতর আহত অবস্থায় তার সন্তান মো. রিয়াদ (৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইয়াছিন আলী তার ছেলে রিয়াদকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের গাছের কাটা ডাল তার মাথায় পড়ে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘাটনাস্থলেই তিনি নিহত হন। এসময় তার সাথে থাকা ছেলে রিয়াদ গুরুতর আহত হয়।

আরও পড়ুন

এসময় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে শিশু রিয়াদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

১

বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন

২

গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনে অংশগ্রহণকারীদের কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : ইকবাল হাসান মাহমুদ

৩

ডেঙ্গু: অক্টোবরের ৯ দিনেই ৫০ মৃত্যু

৪

সিনিয়র ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

৫

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

৬