ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৯:২১ পিএম

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

মা হওয়ার পর অন্য সাধারণ নারীর মতোই শারীরিক গড়নে পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কিছুদিন আগে এ নিয়ে কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে এতদিন নীরব ছিলেন এই নায়িকা।  তবে এই সময়ে জোরালো প্রতিবাদ জানান তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাটরিনা।

 

ক্যাটরিনা কাইফ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বা মন্তব্য যেন আমাদের আত্মমর্যাদা ও নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সত্যিই সতর্ক থাকা প্রয়োজন। কারণ সেখানে অসংখ্য মতামত ভেসে বেড়ায়।

আপনি যদি সেগুলোর সবকটির সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেন, তবে তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করবে।

 

প্রতিটি সমালোচনাকে ‘আদেশ’ হিসেবে দেখার ব্যাপারটি ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, অন্যরা কী বলছে, তার প্রতিক্রিয়া দেখাতে থাকলে মানুষ একসময় স্থবির বোধ করতে পারেন। প্রতিটি সমালোচনা বা মন্তব্যকে যদি আদেশ মনে করেন, তবে জীবনে এগিয়ে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন

জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে মানিয়ে নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, আত্মবিশ্বাস ও নিজের সম্পর্কে ধারণা সবসময় একই রকম থাকে না। এমন দিনও আসতে পারে, যখন মানুষ নিজেকে সেরা অবস্থানে অনুভব করে। আবার অন্য সময় হয়তো নিজের সম্পর্কে ভালো বোধ করতেও হিমশিম খেতে হয়।

ব্যক্তিগত বিকাশ বা আত্ম-উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া- তা বোঝার পাশাপাশি বর্তমানে নিজের প্রকৃত সত্তার প্রতি অবিচল থাকাটা জরুরি বলেও মনে করেন ক্যাটরিনা। 

বিষয়টি কিছুটা ব্যাখ্যা করে ক্যাটরিনা কাইফ বলেন, নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে জীবনের উত্থান-পতনকে সহজভাবে মেনে নেওয়া শেখা উচিত। অনুভূতি ও পরিস্থিতির পরিবর্তন হতে পারে- এই বিষয়টি মেনে নেওয়াই হলো নিজের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করার প্রক্রিয়ার একটি অংশ।

উল্লেখ্য, বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন তারা। আর গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

১

বগুড়ার প্রতিমন্ত্রী-এমপি কেউই গুজব থেকে রেহাই পাচ্ছেন না : নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল

২

রংপুরে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৪

৩

চাঁপাইবাবগঞ্জে ২৮ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৪

সজীব গ্রুপে নিয়োগ, ৪২ বছর বয়সেও আবেদনের সুযোগ

৫

‘কায়লুলা’ ও দুপুরবেলার ‘ভাতঘুম’: দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে?

৬