ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৮:৩৭ পিএম

দুর্গাপূজা উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে : কাজী রফিকুল ইসলাম এমপি

দুর্গাপূজা উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে : কাজী রফিকুল ইসলাম এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পালন করতে সরকার সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

পলাতক শেখ হাসিনার দোসররা যাতে দুর্গাপূজার অনুষ্ঠানে কোনরুপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য বিএনপির সৈনিকরা সবসময় সজাগ থাকবে। এ শান্তিপূর্ণ অনুষ্ঠানে হিন্দু মুসলিমদের সমন্বয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সকল ধরণের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় দুর্গাপূজার পাহারাদার হিসেবে কাজ করবে। বগুড়া সারিয়াকান্দিতে আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ ইকবাল, উপজেলা ইঞ্জিনিয়ার তুহিন সরকার, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা, সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে : কাজী রফিকুল ইসলাম এমপি

১

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের বিরুদ্ধে বাবাকে মানসিক রোগী সাজানো অভিযোগ

৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে বৃদ্ধার লাশ উদ্ধার করল এলাকাবাসী

৪

নওগাঁর আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

৫

‘কেমন আছেন?’ বললে শুধু ‘ভালো আছি’ উত্তর দিলে কি গুনাহ হয়?

৬