ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৩:২৪ পিএম

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

দেশে প্রথমবারের মতো চার লেনের সাইকেল ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেই সাইকেল চালিয়ে ট্র্যাকটির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি সারাদেশে সাইকেল ট্র্যাক নির্মাণ এবং সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখার আহ্বান জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

আরও পড়ুন

জানা গেছে, সাইকেল ট্র্যাকটির দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। পাশাপাশি রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

১

টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন

২

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ৩; ফ্লাইট বাতিল

৩

খুলনায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার, মামলা ৫১টি

৫

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর ভয়াবহতা, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু ও ৫১ জন ভর্তি

৬