ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০২:০৯ পিএম

খুলনায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

খুলনায় তিন অজ্ঞাতনামা ছিনতাইকারীর হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।আহত শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম।

পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায় তারা।

পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৪টা ১৫ মিনিটে সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার, মামলা ৫১টি

২

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর ভয়াবহতা, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু ও ৫১ জন ভর্তি

৩

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

৪

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

৫

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলে আটক

৬