ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০২:০০ এএম

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে আর কোনো নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। 

ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। আমি সবার কাছে বিষয়টি স্পষ্ট করতে চাই যে, ইরান অর্থনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি অবরোধও পুরোপুরি কার্যকর থাকবে। হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল প্রবাহিত হচ্ছে—শুধু গত রাতেই ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল এই প্রণালি দিয়ে প্রবাহিত হয়েছে। এর এক ব্যারেল তেলও ইরান থেকে আসেনি বা ইরানে যায়নি।
তিনি বলেন, আমরা ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়েই ইরানে হামলা চালাব না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন। নির্বাচনের আগে সামরিক পদক্ষেপ এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

২

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৩

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৫

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী

৬