ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুনঅন্যদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) পদে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1791476052.jpg)

_medium_1791473198.jpg)


_medium_1791464337.jpg)