কেরানীগঞ্জের পোশাক মার্কেটে আগুন
ঢাকার কেরানীগঞ্জে একটি তৈরি পোশাকের মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ-সংলগ্ন আবুল হোসেন মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাজেদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতিনি বলেন, ছয়তলা ভবনটির তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসগর আলী বলেন, ভবনটির ভেতরে প্রচণ্ড তাপ থাকায় কেউ সেখানে ঢুকতে পারছেন না। তাই সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, এখনই বলা যাচ্ছে না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791473198.jpg)


_medium_1791472615.jpg)
_medium_1791468785.jpg)

_medium_1791456927.jpg)