ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:০২ পিএম

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার।
 
বৃহস্পতিবার  (৮ অক্টোবর) বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হয়।
 
প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
 
চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।
 
এদিকে এ চুক্তির বিরোধিতা করে আজ দুপুরে ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামের সামনে অবস্থান নেয় বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

১

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

২

আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ

৩

দিনাজপুরের দীঘিপাড়া কয়লাক্ষেত্র আজও আলোর মুখ দেখেনি

৪

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

৫

অক্টোবরের ৮ দিনেই ডেঙ্গুতে ৪৯ প্রাণহানি

৬