ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৬:১৮ পিএম

বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে লাফ দিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিলেল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি। কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস জানান, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

তারক বিশ্বাস আরও বলেন, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিসে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন।

লাশ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখছে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

১

বগুড়া নিউমার্কেটে জাল টাকায় গহনা কিনলো প্রতারক চক্র

২

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

৩

প্রিয়জনকে জড়িয়ে ধরলে মানসিক চাপ কমে

৪

মারা গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা

৫

কিশোরগঞ্জের মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম,ক্ষয়ক্ষতি কোটি টাকার

৬