ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ০৬:০৪ পিএম

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ সয়াবিন তেল নেয়ার খবর পাওয়া যায়। পরে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
 
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক (৫৫)কে আটক করা হয়েছে।
 
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
 
তিনি আরও বলেন, জব্দ করা তেল ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

১

প্রিয়জনকে জড়িয়ে ধরলে মানসিক চাপ কমে

২

মারা গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা

৩

কিশোরগঞ্জের মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম,ক্ষয়ক্ষতি কোটি টাকার

৪

ব্র্যাকনেটে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

৫

‘না হলো যাওয়া, না হলো দেখা’—তন্দ্রাবিলাসে পরীমণির শরৎ

৬