ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৭:৫৭ পিএম

বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদীতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদীতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিউল ইসলামের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামে আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে এ ধরনের ঘটনা ঘটেছে। শিশুটি নিখোজর পর  রাজশাহী ডুবুরি দল  বিকেলে উদ্ধার কাজ শুরু করে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের নান্নু মিয়ার ছেলে। রবিউল পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের তানজিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। রবিউল সহ ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে বাঙালি নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে ৩ জন ছাত্র গভীর পানিতে তলিয়ে যায়।

মাদ্রাসার শিক্ষক ২ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু রবিউল ইসলামকে উদ্ধার করতে না পারায়, রবিউল ইসলাম গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও আর তাকে উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজতে শুরু করি। প্রাথমিকভাবে খুঁজে না পেয়ে আমরা রাজশাহী ডুবুরি দলকে খবর দিলে। তারা এসে বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। এরপর সোমবার সন্ধ্যার পর শিশুটির মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদীতে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১

পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দিচ্ছেন না শোয়েব আখতার

২

ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’

৩

২২ কর্মচারী নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অষ্টম শ্রেণি পাসে আবেদন

৪

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

৫

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

৬