চাঁপাইনবাবগঞ্জে প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিরোধের জেরে বাবুল আলী(৪২) নামে এক ব্যক্তিকে শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের সাহারিবাটা বাটাগ্রাম এলাকার গোল মোহম্মদের ছেলে। ৬ মাস পূর্বে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে একই এলাকার কয়েক ব্যক্তি বাবুলকে ধরে নিকটস্থ একটি আমবাগানে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। সন্ধ্যায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল বিদেশ থেকে ফেরার পর বিদেশে লোক পাঠানোর সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
তিনি নিজ এলাকার এক ব্যক্তিকে রাশিয়া পাঠানোর পর ওই ব্যক্তি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হন। এতে নিহত ব্যক্তির স্বজনদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠকও হয়। তবে সমস্যার সুরাহা হয়নি। এই বিরোধের জেরেই গতকাল রোববার বাবুলকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনওসি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য করুন






_medium_1791200994.jpg)

_medium_1791184552.jpg)