ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৪:৩৮ পিএম

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

সংগৃহীত,সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের এই নেতা।

একইসঙ্গে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতি থাকা অবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগের বিষয়।

মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অপরাধী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে ক্যাম্পাসে আবারও সন্ত্রাসীদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। একইসঙ্গে একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর সব দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

১

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

২

আপনি কোন কোন জেলা ঘুরেছেন? ভাইরাল ট্রাভেল ম্যাপ বানাবেন যেভাবে

৩

গাজীপুরে লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি

৬