রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের ৮ জেলায় আরও ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত রুমি বেগমের (৩৫) বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। টানা ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এরমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
নিহতের পরিবার জানায়, একমাস আগে ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজনেরা বেড়াতে এসেছিলেন। তাদের সেবা যত্ন করেন রুমি। স্বজনেরা ঢাকা ফিরে যাওয়ার ১৫দিন পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রুমি বেগমকে। ৫দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুনরংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৩২ জন, দিনাজপুরে ৪, নীলফামারীতে ১৩, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৩ ও ঠাকুরগাঁওয়ে ১৩ জন রোগী রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
 (10)_medium_1791039279.jpg)

 (9)_medium_1791038774.jpg)
 (8)_medium_1791038467.jpg)
 (7)_medium_1791038085.jpg)
 (5)_medium_1791037715.jpg)
 (1)_medium_1791035948.jpg)
