বগুড়ার গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর সাঘাটিয়া স্কুল মাঠে এলাকার যুব সমাজ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে আয়োজিত 'ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করেন পাঁচকাতুলি মধ্যপাড়া বনাম ঘোণ সাঘাটিয়া পশ্চিমপাড়া দল। খেলায় ঘোণ সাঘাটিয়া পশ্চিমপাড়া দল পাঁচকাতুলি মধ্যপাড়াকে ৩-০ গোলে পরাজিত করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। খেলায় সভাপতিত্ব করেন রাফিউল ইসলাম আপেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহ-সভাপতি জুলফিকার হালদার গামা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, উপজেলা যুবদলের রুহুল হাসান রুহুন, মিনহাজুল ইসলাম, আব্দুর রব বাশার, ছাত্রদলের মোস্তাফিজার রহমান মোস্তা, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, এছাড়াও রাহেল মিয়া, সহিদুল ইসলাম বানু, তানজিউল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে প্রধান অতিথি একটি খাঁসি পুরস্কার বিতরণ করা হয়। রেফারী ছিলেন লজিক ও সহকারী বক্কর ও মিন্টু।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
 (7)_medium_1791038085.jpg)
 (5)_medium_1791037715.jpg)

 (4)_medium_1791037174.jpg)
 (3)_medium_1791036831.jpg)
 (2)_medium_1791036480.jpg)
 (1)_medium_1791035948.jpg)

