আজ ব্রাজিল-ভারতের ঐতিহাসিক লড়াই: কখন ও কোথায় দেখা যাবে?
ভারতীয় ফুটবলের জন্য আজ হতে যাচ্ছে ঐতিহাসিক এক দিন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (ভিওয়াইবিকে) এক ম্যাচের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এর আগে পানামার বিপক্ষে ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্র করার পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ভারতের জন্য ম্যাচটি শুধু ঐতিহাসিকই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগও। প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ‘ব্লু টাইগার্স’রা।
ম্যাচের আগে শুক্রবার কলকাতায় পৌঁছে ভিওয়াইবিকে স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একসঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।
আরও পড়ুনব্রাজিলের একাদশে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসদের দেখা যেতে পারে। অন্যদিকে ভারতের হয়ে মাঠে নামতে পারেন রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজের মতো খেলোয়াড়রা।
ভারত ও ব্রাজিলের ম্যাচটি আজ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ ও সনি আথ। এ ছাড়া সনিলিভ অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
মন্তব্য করুন






_medium_1790931454.jpg)


