ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৮:০৮ পিএম

কিডনি ডায়ালাইসিস রোগীদের পাশে  লায়ন্স ক্লাব অব রংপুুরের সদস্যবৃন্দ

কিডনি ডায়ালাইসিস রোগীদের পাশে  লায়ন্স ক্লাব অব রংপুুরের সদস্যবৃন্দ

রংপুর জেলা প্রতিনিধি : লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশের উদ্যোগে চলমান অক্টোবর সেবা পক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ইউনিটে কিডনি ডায়ালাইসিস রোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুপুরে কিডনি ডায়ালাইসিস রোগীদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী এড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন আলহাজ আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মো. মাহামুদ এলাহী বিপ্লব প্রমুখ।

আরও পড়ুন

লায়ন্স ক্লাব অব রংপুরের সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান। তিনি এ ধরণের আয়োজনে লায়ন্স ক্লাবের পাশাপশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি ডায়ালাইসিস রোগীদের পাশে  লায়ন্স ক্লাব অব রংপুুরের সদস্যবৃন্দ

১

*ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

২

সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ৪৬ বছরের জরাজীর্ণ বিদ্যালয়

৩

বগুড়া সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

৫

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

৬