ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৩:৪০ পিএম

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

বিয়ের দেড় বছর পর আবারও কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। তবে সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাকের আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন আরমান শেখ জানান, উজ্জল ও তিনি মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জল। বিয়ের পর কিছুদিন বাড়িতে অবস্থান করে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান।

আরও পড়ুন

শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা আনুমানিক ৬টা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

১

আজ ব্রাজিল-ভারতের ঐতিহাসিক লড়াই: কখন ও কোথায় দেখা যাবে?

২

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

৪

পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রূপপুরের ইউরেনিয়াম

৫

ইন্টারনেট চালু থাকলেও হোয়াটসঅ্যাপ মেসেজে ডাবল টিক দেখাবে না যেভাবে

৬