ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০২:২৮ পিএম

আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

কুমিল্লার চান্দিনায় সাড়ে ৪ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে ধর্ষণচেষ্টা করেন এক মুদি দোকানি। এ ঘটনায় তাকে শুক্রবার (২ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি কামরুজ্জামান সোহেলকে (৪৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

শিশুটির অভিভাবক জানান, সকালে মেয়ে সোহেলের দোকানে গেলে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

১

আজকের সোনা-রুপার দাম

২

যেখানে প্রয়োজন হবে সেখানে দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

৩

ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

৪

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

৫

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয় : জামায়াত আমির

৬