ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০২:৫২ পিএম

চলে গেলেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক রওনক জাহান

চলে গেলেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক রওনক জাহান

মারা গেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ও ইংরেজি সংবাদ পাঠিকা রওনক জাহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ বেতারের সহকর্মী, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ বেতারের একটি সূত্র রওনক জাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রওনক জাহান বাংলাদেশ বেতারের ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘দর্পণ’র জনপ্রিয় উপস্থাপক হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি অনুষ্ঠানটির সঞ্চালনার সঙ্গে যুক্ত ছিলেন। তার সাবলীল উপস্থাপনা ও কণ্ঠের মাধুর্য ‘দর্পণ’ অনুষ্ঠানটিকে শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল।

শুধু ‘দর্পণ’ নয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন রওনক জাহান। তার কণ্ঠ ও উপস্থাপনার সঙ্গে দেশের বেতার-টেলিভিশনের অসংখ্য শ্রোতা-দর্শকের দীর্ঘদিনের পরিচয়।

আরও পড়ুন

রওনক জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ বেতারের উপস্থাপক ফাতেমা আফরোজ সোহেলী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘রওনক আপা মানেই তারুণ্য আর এক পৃথিবী বিশুদ্ধতম ইতিহাস। যে ডেঙ্গুর স্লোগান দিয়ে আমাদের প্রতিটি অধিবেশন জনমানুষের কথা বলে, সেই ডেঙ্গুই নিয়ে গেল আমাদের সতীর্থকে। আপনার প্রতি আমাদের অজস্র ঋণ আপা। আমাদের কাছে রওনক জাহান মানেই বাংলাদেশ বেতারের সুনাম।’

রওনক জাহানের মৃত্যুতে বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রোতা সংগঠন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক রওনক জাহান

১

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের উদ্বোধন

২

আদালতে উত্তেজিত আখতারুজ্জামান, ছুড়ে ফেললেন হেলমেট

৩

আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

৪

আজকের সোনা-রুপার দাম

৫

যেখানে প্রয়োজন হবে সেখানে দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

৬